ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ১৪০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

#

১৫ নভেম্বর, ২০২১,  8:02 PM

news image

গত ২৪ ঘণ্টায় ১৪০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১১০ জন। সরকারি হিসাবে দেশে নভেম্বরের ১৫ দিনে ২ হাজার ১১৯ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৯৭ জন। এর মধ্যে নভেম্বরে ৬ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬২৬ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৪৯৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১২৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৭৭৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ হাজার ৫১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম