ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সুদান

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২৩,  5:14 PM

news image

সুদানে বিবদমানরা শনিবার (১০ জুন) থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার (৯ জুন) সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১০ জুন) খার্তুমের সময় সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় বিবদমানরা আন্দোলন, হামলা, বিমান বা ড্রোন ব্যবহার, বিমান হামলা, আর্টিলারি স্ট্রাইক থেকে বিরত থাকবে। এ সময় তারা সামরিক সুবিধাও নিতে পারবে না। তারা সারাদেশে নিরবচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা প্রদানের সহায়তা করতে রাজি হয়েছে। প্রসঙ্গত, এর আগেও আন্তর্জাতিক মধ্যস্থতায় সুদানে কয়েকদফা যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে তা ভেস্তে যায়। এ জন্য বিবদমানরা একে-অপরকে দায়ী করেছে। এজন্য এবার আগেভাগেই সতর্কতা জারি করে হোয়াইট হাউস বলেছে, যারাই সুদানে সহিংসতায় জড়াবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম