ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফের হরমুজ বন্ধ করল ইরান এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা জ্বালানি মন্ত্রণালয়ের

২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  11:17 AM

news image

অভিবাসন বিষয়ক অপরাধে আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২-এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরে যান। তাদের মধ্যে ২৩ বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশিয়ার, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকসহ ২৭৮ অভিবাসী রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ ও স্থলপথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম