ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

২২ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে চার দফা ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২৩,  12:30 PM

news image

গত ২২ ঘণ্টার মধ্যে চার বার কেঁপে উঠেছে জম্মু ও কাশ্মীর। প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টা ৩৩ মিনিটে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তারপর মঙ্গলবার দিবাগত ২টা ২০ মিনিটে ফের ৪ দশমিক ৩ ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরায়। এছাড়া, বুধবার (১৪ জুন) সকালেও পর পর দুইবার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে। বুধবার সকাল ৭টা ৫৬ মিনিটে আবার কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এর আধাঘণ্টার মধ্যেই চতুর্থ কম্পন হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র জানায়, সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরে চারজন আহত হয়েছেন। ফাটল দেখা দিয়েছে বহু ঘরবাড়িতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মে মাসে ভারতে মোট ৪১ বার ভূমিকম্প হয়েছে। তার মধ্যে উত্তরাখণ্ডে ৭ বার, মণিপুরে ৬ বার কম্পন অনুভূত হয়েছে। এছাড়া, অরুণাচল প্রদেশে ৫ বার, মেঘালয় এবং হরিয়ানায় ৩ বার ভূমিকম্প হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম