ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

২২২ বোতল ফেনসিডিলসহ বিদ্যালয়ের অফিস সহকারী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২৩,  8:33 PM

news image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২২২ বোতল ফেনসিডিলসহ এক স্কুলের অফিস সহারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। সোমবার (২১ আগস্ট) সকালে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২০ আগস্ট) রাতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মনোয়ার হোসেন মুন্না (২৫)। তিনি বালারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন)। বালারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান জানান, রোববার রাতে ফেনসিডিলসহ মুন্না গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপপরিদর্শক আব্দুর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার ও বাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে রোববার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা ও সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম