ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

২০ বছর আত্মগোপন প্রতিবেশীকে খুন করে, অবশেষে গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৩,  2:19 AM

news image

প্রতিবেশীকে খুন করে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আলম (৭০) গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (১৯ জুলাই) নগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে জানায় র‌্যাব। র‌্যাব ৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার দৈনিক মুক্ত খবর কে বলেন,১৯৮৯ সালে ফটিকছড়ি থানার ফতেহবাদ এলাকায় বাড়ির সামনে রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আসামি মো. নুরুল আলম একজনের ঘাড়ে রামদার কোপ দেয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ১৯ মে আসামি মো. নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেন।তিনি আরও বলেন, এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলমকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর নানা পরিচয়ে আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতারকৃত আসামিকে আইনানুক ব্যবস্থা গ্ৰহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম