ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০৩০ সালের মধ্যে ছয় রুটে চলবে মেট্রোরেল

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  10:46 AM

news image

২০৩০ সালের মধ্যেই রাজধানী ঢাকা ও এর আশপাশ মিলিয়ে ৬টি রুটে চলবে মেট্রোরেল। এরই মধ্যে লাইন সিক্সের আওতায় শেষের পথে উত্তরা থেকে মতিঝিল অংশের কাজ। এর পরেই লাইন এক ও পাঁচের কাজও শুরু হবে চলতি বছর। মাঠপর্যায়ে কাজ চলছে বাকিগুলোর। তবে তিরিশের আগে রাজধানীতে চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিতে ডিএমটিসিএলকে পরামর্শ বিশেষজ্ঞদের। স্বপ্নের মেট্রোরেল এখন চোখের সামনে এক বাস্তবতা। লাইন সিক্সের আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশের ভায়াডাক্ট উঠে গেছে শতভাগ। চলতি বছরেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর বর্ধিত হবে মতিঝিলে। তবে ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লি. (ডিএমটিসিএল)-এর আওতায় ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ মিলিয়ে রয়েছে আরও পাঁচটি প্রকল্প। সবার আগে লাইন ছয়ে চলছে একেবারে শেষ ভাগের কাজ। সঙ্গে যুক্ত হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজও।

উড়াল-পাতাল মিলিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর ও পূর্বাচল দুটি রুটে হবে লাইন ওয়ান, দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। শেষ হবে ২০২৬ সালে। হেমায়েতপুর থেকে ভাটারায় হবে লাইন ফাইভ-এর নর্দান রুটের কাজ। এটিও হবে উড়াল-পাতাল মিলিয়ে। একই কায়দায় হবে এ লাইনের সাউদার্ন রুট গাবতলী থেকে দাসেরকান্দী। গাবতলী হয়ে চট্টগ্রাম রোড লাইন টু শেষ হবে ২০৩০ সালে। কমলাপুর থেকে নারায়ণগঞ্জে ১৬ কিলোমিটারের উড়াল মেট্রোরেল লাইন ফোরেরও লক্ষ্য একই সময়ে। আসছে আট বছরে শেষ করতে এই প্রতিটি লাইনের কাজই রয়েছে কোনো-না-কোনো পর্যায়ে। সিক্সের পর ফাইভ আর ওয়ানের কাজ মাঠে গড়াবে এ বছরেই। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আগামী ডিসেম্বরে ডিপোর কাজটা শুরু করব। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। ২০৩০ সাল আমাদের লক্ষ্য।’ কাজের সময়ে দুর্ভোগ হলেও যেসব এলাকায় এরই মধ্যে উপরের লাইনের কাজের পাশাপাশি নিচের সড়কেরও সংস্কার শেষ, সেখানে গেলেই মেলে সুদিনের আভাস।’ নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, মেট্রো ৬-এর পরেই মেট্রো-৩ এবং মেট্রো-১, যার যার মতো কাজ করাটা কখনোই একটি নগরজুড়ে কাম্য নয়। একটি বিকল্প চলাচলের ব্যবস্থা এবং ব্যবস্থাপনা জরুরি ভিত্তিতে নির্ধারণ করা দরকার। সব কটি রুট চালু হলে দৈনিক ৫০ লাখের বেশি মানুষ যাতায়াত করবে বিদ্যুচ্চালিত এই মেট্রোরেলে। -সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম