ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৬,  4:06 PM

news image

২০২৭ সালের ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান চ‍্যানেল টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। যেখানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই সঙ্গে ওই বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম