ঢাকা ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
‘বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না’ সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

২০২৫ সালের মধ্যে প্রাথমিকে ১ লাখ শিক্ষক নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:40 AM

news image

নতুন বছরের শুরু থেকেই একের পর এক বড় নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। সরকারি ব্যাংকে বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির পর শিক্ষাখাতেও বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। ২০২২ সালে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে আরও ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জানিয়েছে মন্ত্রণালয়টি। সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়েই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আগামী ২০২৫ সালের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১ লাখ নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি।

এজন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি। এখনও সব তথ্য পাইনি। তথ্য পেলে আমরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। ফরিদ আহাম্মদ জানান, এজন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। এ পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে আমরা এক লাখ শিক্ষক নিয়োগ দেবো। এ নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ বিজ্ঞপ্তির কাজ চলছে। উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। ৩২ হাজার ৫৭৭টি পদের কথা বলা হলেও আরও ৫ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয়। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম