ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু মার্কিন সেনার বিরুদ্ধে ব্রিটিশ নারীকে নিপীড়নের অভিযোগ, তদন্ত হস্তান্তর নিয়ে বিতর্ক মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প

১ কোটি নিম্নআয়ের পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  6:09 PM

news image

দেশের ১ কোটি নিম্নআয়ের পরিবারের জন্য রোববার (২০ মার্চ) থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। দুই কিস্তিতে এই পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রথম কিস্তি ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল। তথ্য মতে, প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে। পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমেই পণ্য দেওয়া হবে। তবে ঢাকা সিটি কর্পোরেশননের ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব না হওয়ায় তাদেরকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে। ফ্যামিলি কার্ডধারীদের আগের দিনই পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে। পাশাপাশি প্রকৃত প্রাপকই যেন টিসিবির এসব পণ্য পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান টিপু মুনশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম