ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

১৯ দিনে রেমিট্যান্স এলো ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৬,  5:07 PM

news image

চলতি জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২৫ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে সোমবার (১৯ জানুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ২৪ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ জানুয়ারি) আরিফ হোসেন খান বলেন, গত বছরের জানুয়ারির প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৬ কোটি ১০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৬ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮৩৮ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৫১৩ কোটি ৭০ লাখ ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম