ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ, কোন বিষয়ে কত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৬,  11:50 AM

news image

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। রোববার (১৯ এপ্রিল) এ তালিকা প্রকাশ করে এনটিআরসিএ। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার কার্যক্রম গত ১২ এপ্রিল শেষ হয়। এর আগে গত ৩১ মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার এই কার্যক্রম শুরু হয়। এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯তম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্যপদের (ই-রিকুইজিশন) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হবে। সে অনুযায়ী গত রোববার পর্যন্ত শূন্যপদের চাহিদা দেওয়ার শেষ সময় ছিল। এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এনটিআরসিএর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানপ্রধানরা তাদের নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুজিশন প্ল্যাটফরমে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা পাঠাবেন। উল্লেখ্য, ই-রিকুজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সব তালিকা দেখুন-

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম