ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

১৮ মার্চ সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৬,  4:28 PM

news image

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আগামী বুধবার (১৮ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ একদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে ১৮ মার্চ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম