ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

১৮৩ ফিলিস্তিনি বন্দিকে আজ মুক্তি দেবে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  10:41 AM

news image

ইসরায়েলের কারাগারগুলোতে আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার ১৮৩ জনকে মুক্তি দেওয়া হবে।  ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেয়া হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল। তবে এর আগে ইসরায়েলের কারাগার থেকে শনিবার ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, শনিবার তারা আরও তিনজন বন্দিকে ‍মুক্তি দেবে। এদের মধ্যে দুজন মার্কিন নাগরিকও রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছে, শনিবার (০১ ফেব্রুয়ারি) ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরনকে মুক্তি দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম