ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভাবে

#

০৪ নভেম্বর, ২০২৩,  6:27 PM

news image

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শনিবার (৪ নভেম্বর) সকালে এনটিআরসিএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহীরা www.ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd -এ ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিজ্ঞপ্তি আরও বলা হয়, প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। নিবন্ধনে আবেদন ফি ৩৫০ টাকা। ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম