ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  11:31 AM

news image

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ এ তথ্য জানায়। এতে বলা হয়, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম