ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ যে সময়ে হতে পারে

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩,  6:16 PM

news image

নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। কিন্তু কিছু জটিলতার কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল গত ৫ জুলাই প্রকাশ করা হয়নি। তবে, চলতি মাসেই (আগস্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আবদুর রহমান জানান, যাচাই-বাছাইয়ের কাজ চলছে। শেষ হলে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই ফল প্রকাশ করা হবে। আশা করছি চলতি মাসেই (আগস্ট) ফল প্রকাশ করা হবে। সেটা চলতি সপ্তাহ কিংবা পরের সপ্তাহে হতে পারে। তিনি বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে যেহেতু কিছুটা বিলম্ব হচ্ছে তাই মৌখিক পরীক্ষার আয়োজন দ্রুত করা হবে। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ দেড় লাখের মধ্যে ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম