ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

১৬ বছরের ‘সঙ্গী’ হারিয়ে খোলা চিঠিতে যা লিখলেন রাকুল

#

বিনোদন ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২২,  10:32 AM

news image

রাকুল প্রীত সিং, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), এনসিবি’র মতো কেন্দ্রীয় সংস্থার তলবের ফলে এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন তিনি। কিছু দিন আগেই জ্যাকি ভাগনানীর সঙ্গে নিজের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাকুল। কিন্তু তার কয়েকদিনের মধ্যে ‘প্রিয়জনকে’ হারালেন অভিনেত্রী। দীর্ঘ ১৬ বছরের সঙ্গী। প্রাণের প্রিয় পোষ্য ব্লসম-কে হারালেন রাকুল প্রীত সিং। প্রিয় পোষ্য’র সঙ্গে পুরনো ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “ব্লসম, ১৬ বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে। অনেক আনন্দ ভালবাসা দিয়েছ আমাদের। তোমার সঙ্গে বেড়ে উঠেছি আমি। খুব মনে পড়বে তোমার কথা। একটা সুন্দর জীবন পেয়েছিলে তুমি। আমি খুশি যে তুমি কষ্ট পাওনি। তোমার আত্মার শান্তি কামনা করি। যেখানেই থেকো ভাল থেকো।” অভিনেত্রীর এই পোস্টের নীচে সমবেদনা জানিয়েছেন তার অনুগারীরা। সম্প্রতি ‘থ্যাঙ্ক গড’ এবং ‘ডক্টর জি’ ছবিতে দর্শক রাকুলকে দেখেছেন। অভিনেত্রী আপাতত ‘ছাত্রিওয়ালি’ এবং ‘মেরি পাত্নী কা রিমেক’ ছবির কাজে ব্যস্ত। ছবিগুলো আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম