ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

১৫ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাভিনা

#

২৯ জানুয়ারি, ২০২৫,  11:12 AM

news image

হিন্দি সিনেমাতে অনিয়মিত হয়ে যাওয়া নব্বই দশকের অভিনেত্রী রাভিনা ট্যান্ডন আরও একবার বাংলা চলচ্চিত্রে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে এই নায়িকার কাছে।  কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনাকে পাবেন দর্শকরা। অভিনেত্রী বাংলা সিনেমায় সবশেষ কাজ করেছেন ২০১০ সালে, রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায়। এই অভিনেত্রীর নতুন কাজের খবর দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘বানসারা’ করার প্রস্তাবে সায় দিয়েছেন রাভিনা। সিনেমায় একজন রাজনীতিকের চরিত্রে পাওয়া যাবে তাকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মাফিয়া জগত এবং তাদের সঙ্গে পুলিশের টক্করের নানা ঘটনায় সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালক আতিউল ইসলাম বলেন, রাভিনার সঙ্গে যোগাযোগের পর্ব সারা হয়েছে। সিনেমাটি বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা তার মত একজন অভিনেত্রীর ভেবেছি। আতিউলের কথায়, "রাভিনার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কলকাতায় শুটিং শুরু হলে তিনি যোগ দেবেন। 'বানসারা' সিনেমার শুটিং শুরু হয়েছে আরও আগে থেকেই। পুরুলিয়ার অংশের আউটডোরের শুটিং শেষ হয়েছে। এবার কলকাতা এবং ঝাড়খণ্ডের শুটিং হবে বলে জানিয়েছেন আতিউল। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। চলতি বছরের দুর্গোৎসবে ‘বানসারা’ মুক্তির কথা ভাবছে পরিচালক ও প্রযোজনা সংস্থা। ১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করা রাভিনা এক পর্যায়ে বিয়ে করে সিনেমা ছাড়লেও সম্প্রতি ফিরেছেন ওয়েব সিরিজ দিয়ে। তবে রাভিনার নাম শুনলেই মনে আসে নব্বইয়ের দশকের ‘টিপ টিপ বরষা পানি’ গানটি। ওই গানে বৃষ্টিতে হলুদ শাড়িতে তার নাচ দারুণ আলোচিত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম