ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৬,  4:58 PM

news image

হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল দেওয়া হচ্ছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। খাদ্যমন্ত্রী জানান, বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পেয়ে থাকে। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ। মন্ত্রী আরও জানান, দরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরণে ভিটামিনসমৃদ্ধ ‘পুষ্টিচাল’ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। ২৪৮টি উপজেলায় পাঁচ মাসব্যাপী ৩ দশমিক ৭ লাখ টন পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে, যাতে ভিটামিন এ, বি-১, বি-১২, বি-৯ (ফলিক অ্যাসিড), আয়রন ও জিংক রয়েছে। বাজারদর সহনীয় রাখতে ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বর্তমানে ১২টি সিটি কর্পোরেশন, ১৪টি শ্রমঘন জেলা এবং ৫২টি জেলা সদরের ১ হাজার ৯১টি কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। ওএমএসের আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা, খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ১ হাজার ১৮৫ টন চাল ও ১ হাজার ৪৩২ টন আটা বিক্রি হচ্ছে। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচির আওতায় ৪১৮টি উপজেলার ৮৩৬টি কেন্দ্রে প্রতিদিন ৪০৬ টন চাল ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার এসব কার্যক্রম অব্যাহত রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম