ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

১৫ এপ্রিল থেকে বাসের টিকিট বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২২,  10:39 AM

news image

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল থেকে। এ জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অপরদিকে ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি। বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ১৫ এপ্রিল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করা হবে।

বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হবে। ঐ দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। তিনি বলেন, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে। তিনি বলেন, কোনোভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। বিআরটির নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের আগাম টিকিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম