ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪ দিন পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৩,  7:09 PM

news image

চুয়াডাঙ্গার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ১৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সন্ধ্যায় দামুড়হুদার বারাদী সীমান্তে পতাকা বৈঠক করে লাশ ফিরিয়ে দেয় বিএসএফ।  নিহতরা হলো, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০)। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুর  রহমান জানান, গত ১৬ ডিসেম্বর রাতে সাজেদুর ও মইনউদ্দিন বারাদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তারা দুজনই গরু ব্যবসায়ী। ওই রাতেই তারা ভারতের কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে মারা যান। চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শনিবার সন্ধ্যার আগে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৮২ মেইন পিলারের ২৬ সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাশ হস্তান্তরের পর রাতে নিহতের লাশ ছয়ঘরিয়া গ্রামে নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম