ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

১৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত ম্যানেজার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৪,  12:56 PM

news image

-সোনালী ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির প্রায় ১৪ ঘণ্টা পরও অপহৃত ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।আজ বুধবার সকাল সাড়ে ৮টায় রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের পরে নামাজ পড়তে যান সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখার কর্মচারীরা।রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৬০-৭০ জন অস্ত্রধারী ব্যাংকে আক্রমণ করে। তাদের একটি গ্রুপ কমপ্লেক্স ভবনের মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে সময় মসজিদে ব্যাংকের অনেক কর্মকর্তা ও অন্য মুসল্লিরা তারাবির নামাজ পড়ছিলেন। সন্ত্রাসীরা সবাইকে বন্দী করে তাদের মোবাইল ফোন নিয়ে নেয়।

এ সময় পাহারায় থাকা আনসারের চার সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখে। এরপর তারা ব্যাংকের ভেতরে ঢুকে লকার ভেঙে টাকা লুট করে। ব্যাংক থেকে টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানকার দায়িত্বপ্রাপ্ত এসি (ল্যান্ড) দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, ব্যাংক লুটের সঙ্গে পাহাড়ে নতুন সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের সদস্যরা জড়িত থাকতে পারে। সন্ত্রাসীরা ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও আানসার ভিডিপির) অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। তারা পুলিশের দুটি এসএমজি ও ৬০ রাউন্ড গুলি, আটটি চীনা রাইফেল ও ৩২০ রাউন্ড গুলি ও আনসারের চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে। সোনালী ব্যাংকের বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. ওসমান গণি জানান, তাদের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে ডাকাতরা নিয়ে গেছে। ব্যাংকে ১ কোটি ৬০ লাখ টাকা থাকার কথা। ডাকাতরা সেগুলো ভল্ট ভেঙে নিয়ে গেছে। এ ঘটনার পর বান্দরবান অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ সকালে জেলার পুলিশ সুপার সৈকত সাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার রুমা সার্কেল মো. জুনায়েদ রুমা উপজেলা সোনালী ব্যাংক পরিদর্শন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম