১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু
নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর, ২০২৬, 10:54 AM
নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর, ২০২৬, 10:54 AM
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে শনিবার সকাল সোয়া ৮টার পর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। এর আগে সকাল ৭টায় সেখানে সমাবেশ করে ১১ দলীয় ঐক্য জোট।
দাবিগুলো হলো—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
আজকের এই কর্মসূচিতে বেশ কয়েকটি পথসভা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে হবে। সর্বশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে জোটের এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ ও মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন জোটের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর ডা. আমির শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লং মার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।