ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১১৫ বছরের ইতিহাসে ভেঙে রেকর্ড মুনাফা ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:08 PM

news image

গত বছর রেকর্ড ৪০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে ব্রিটিশ জ্বালানি কোম্পানি ‘শেল’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম যখন চড়া তখন এমন মুনাফার কথা জানাল কোম্পানিটি। ২০২২ সালে শেলের লাভ হয়েছে ৩৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার, যা কোম্পানির ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি। একই সঙ্গে এ বছরের মুনাফা ২০০৮ সালের সর্বোচ্চ ৩১ বিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়। এতে শেলের মতো জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বাড়ে। শেলের নতুন সিইও ওয়ায়েল সাওয়ান এক বিবৃতিতে জানান, এ মুনাফার মাধ্যমে অস্থির বিশ্ববাজারে গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে তাদের যে সক্ষমতা তা নির্দেশ করে। সূত্র: রয়টার্স, আল জাজিরা, সিএনবিসি, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম