ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

১০ নভেম্বর থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  5:00 PM

news image

সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে আবার বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১০ নভেম্বর থেকে সরকার নির্ধারিত উপকারভোগী ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ বিক্রি করা হবে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সব মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডিলারদের বরাদ্দ অনুমোদন দেয়া হয়েছে। সপ্তাহে শুক্রবার ছাড়া অন্য দিন এ কার্যক্রম চলমান থাকবে। এ সংক্রান্ত টিসিবির সার্কুলারে বলা হয়েছে, জেলা প্রশাসক প্রয়োজনে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করে সুষ্ঠু বিক্রয় কার্যক্রমের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশি দূরত্বের জেলাগুলোতে দিনের বেলায় পণ্য সরবরাহ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে টিসিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম