ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

১০ টাকা কেজি চাল বিতরণ বাড়াবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২২,  2:18 PM

news image

বিশ্ব বাজারের পাশাপাশি দেশের বাজারেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অতিদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি বাড়াবে সরকার। সামাজিক সুরক্ষার আওতায় আরও ১১ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কারণে নিত্যপণ্যের দাম আন্তর্জাতিক ও দেশীয় বাজারে বেড়েছে। আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হবে। মানুষের যেন কষ্ট না হয়, সে জন্য সরকার ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির পরিধি বাড়াবে বলেও জানান তিনি। ২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য বাজেটের তথ্য অনুযায়ী, ৬ হাজার ৭৪৫ কোটি টাকা খাদ্য ভর্তুকি বাবদ প্রাক্কলন করা হয়েছে। প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৩২ দশমিক ৫৬ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ এবং ৩২ দশমিক ৭৫ লাখ টন খাদ্যশস্য বিতরণের পরিকল্পনা রয়েছে। খাদ্যশস্য সংগ্রহে ৭৫ শতাংশ অগ্রগতি হয়েছে, যা সন্তোষজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম