ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:28 AM

news image

চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।


মৌসুম শুরুর আগেই এই লক্ষ্যের কথা একটু ঘুরিয়ে এভাবে জানিয়েছিলেন পিএসজি অধিনায়ক মার্কিনিওস, ‘ট্রেবল জেতাই আমাদের লক্ষ্য। তবে আমরা জানি, এটা খুব কঠিন হবে এবং পথে অনেক বাধা আসবে।’ আরও একবার ইউরোপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে পিএসজি।


এই লক্ষ্যপূরণে সফল হলে একটা জায়গায় রিয়ালের পাশে চলে আসবে পিএসজি। ১৯৯২ সালে নাম বদলে প্রতিযোগিতাটি চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর এখন পর্যন্ত টানা তিনটি শিরোপা জিতেছে শুধু রিয়াল মাদ্রিদই। ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে টানা তিন শিরোপা জয়ের রিয়ালের কীর্তি ছুঁয়ে ফেলবে লুইস এনরিকের দল, যদি তারা এবারও শিরোপা জিততে পারে। গতকাল শুরু হওয়া নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন পিএসজির প্রথম ম্যাচ আজ স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে।


স্লোভাকিয়ার দলটির বিপক্ষে নিরংকুশ ফেবারিট পিএসজি। তবে মাঠের লড়াই শুরুর আগে কোচ লুইস এনরিকে নিশ্চয়ই এই তথ্য শিষ্যদের মধ্যে ছড়িয়ে দেবেন—উয়েফার প্রতিযোগিতায় সর্বশেষ সাত ম্যাচের একটিতেও হারেনি ব্রাতিস্লাভা; জিতেছে ৫টি, ২টিতে ড্র। অবশ্য দলটি যে ইউরোপীয় শক্তিধর দলগুলোর মতো ধারাবাহিক নয়, তার প্রমাণ আগের মৌসুমে প্রতিযোগিতার লিগ পর্বে ৮ ম্যাচের সবকটিতে হেরেছে। গোল খেয়েছে ২৭টি।


তবে পিএসজির লক্ষ্য যখন বড়, তখন শুধু এই ম্যাচ নিয়েই পড়ে থাকার কথা নয় দলটির। তা ছাড়া চার মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে লুইস এনরিকের দল। সর্বশেষ তিন ম্যাচে তো একটি গোলও হজম করেনি তারা।


পিএসজি দলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগের গতি। উসমান দেম্বেলে ও খাবিচা কাভারেস্কেলিয়ার নেতৃত্বে তাদের আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য রীতিমতো আতঙ্ক। দুই প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসা আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসও যোগ করেন বাড়তি গতি ও ধার। মাঝমাঠে ভিতিনিয়ার নেতৃত্বে তিনজনের সমন্বয়ও পিএসজিকে দিয়েছে নিয়ন্ত্রণের ক্ষমতা। শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও বল দখল ও ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে তারা।


গত দুই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর বিপক্ষে ১৮ ম্যাচ খেলেও দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে পিএসজি। তবে এবার তাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে ক্লান্তি। গত দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২১টি ম্যাচ খেলেছে পিএসজি। এর মধ্যে ক্লাব বিশ্বকাপের কারণে দুই মৌসুমের মধ্যে বিশ্রাম পেয়েছে মাত্র তিন সপ্তাহ। ২০২৪ সালে দলের অধিকাংশ খেলোয়াড়ই বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। এবারও বিশ্বকাপের কারণে তাদের গ্রীষ্মের ছুটি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হয়েছে।


পিএসজির মাঠে নামার দিন মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, আর্সেনাল। তাদের প্রতিপক্ষ ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ ও নাপোলি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম