ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

হোয়াটসঅ্যাপে মেটা এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে

#

আইটি ডেস্ক

১০ জুলাই, ২০২৪,  4:58 PM

news image

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এখন হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ইচ্ছামতো ছবিও বানাতে পারবেন। হোয়াটসঅ্যাপে দারুণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে মেটা। নাম মেটা এআই চ্যাটবট। ফিচারটি বেশ মজাদার হতে পারে হোয়াটসঅ্যাপে। সেখানে মনের মতো এআই ছবিও বানাতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারী কিছু প্রশ্ন করলে, ছবিতে তার উত্তর দেবে এই চ্যাটবট। এই চ্যাটে ছবির আদান-প্রদান করা যাবে। এখানে ব্যবহারকারী ছবি আপলোড করে সেখানে কোনো ত্রুটি বা খুঁত রয়েছে কি না তা জিজ্ঞাসা করা যাবে এআইকে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনো এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।

মেটা এআই দিয়ে আকর্ষণীয় ছবি বানাবেন যেভাবে-

>> হোয়াটসঅ্যাপ খুললে একটি গোল রিং আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

>> তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে মেটা এআই চ্যাটবট চালু করুন।

>> এবার এখানে ‘ইমাজিন মি’ টাইপ করে এআই ছবি তৈরি করতে পারবেন।

>> আবার যে ধরনের ছবি বানাতে চান তার প্রম্পট লিখলেও এআই ছবি তৈরি হয়ে যাবে।

>> সেই ছবি ডাউনলোড করা যাবে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে।

>> ব্যবহারকারী চাইলে সেই চ্যাট ডিলিটও করে দিতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম