ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিশ্বস্ততা হারিয়ে উইকিপিডিয়ার ব্লাকলিস্টে ‘আর্কাইভ ডটটুডে’

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  11:11 AM

news image

তথ্যসূত্র হিসেবে দীর্ঘদিনের বিশ্বস্ততা হারিয়ে উইকিপিডিয়ার কালো তালিকা বা ব্লাকলিস্টে নাম লেখাল আর্কাইভ ডটটুডে। জনপ্রিয় ওয়েব আর্কাইভিং পরিষেবার সব ধরনের লিংক সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন উইকিপিডিয়া সম্পাদকরা। তারা বলছেন, উইকিপিডিয়ায় এ পর্যন্ত ছয় লাখ ৯৫ হাজারেরও বেশি বার এ সাইটের লিংক ব্যবহৃত হয়েছে। এরপরও নিরাপত্তা ঝুঁকি ও তথ্য বিকৃতির গুরুতর অভিযোগে সাইটটিকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, আর্কাইভ ডটটুডে সেইসব কনটেন্ট পড়ার জন্য জনপ্রিয়, যা ‘পে ওয়াল’ বা অর্থ দিয়ে পড়ার নিয়ম থাকার কারণে সহজে দেখা যায় না। এ সুবিধার কারণে উইকিপিডিয়ার তথ্যসূত্র বা সাইটেশন হিসেবে সাইটটি বেশ কার্যকর ছিল। তবে এ বিষয়ে উইকিপিডিয়া বলেছে, সর্বসম্মতিক্রমে আর্কাইভ ডটটুডেকে অবিলম্বে বর্জনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। যত দ্রুত সম্ভব সাইটটিকে স্প্যাম ব্ল্যাকলিস্টে যোগ এবং এর সব ধরনের লিংক আমাদের সাইট থেকে মুছে ফেলা হবে। উইকিপিডিয়ার আলোচনা পাতা থেকে জানা গেছে, ২০১৩ সালেও সাইটটিকে একবার কালো তালিকাভুক্ত করেছিল অনলাইন বিশ্বকোষটি। তবে পরবর্তীতে ২০১৬ সালে তা সরিয়ে নেওয়া হয়। তবে এখন কেন আবার আগের সিদ্ধান্তে ফিরে আসা হল এমন প্রশ্নে উইকিপিডিয়া বলেছে, আমাদের উচিত নয় পাঠকদের এমন কোনো ওয়েবসাইটে পাঠানো, যা ব্যবহারকারীদের কম্পিউটার দখল নিয়ে সেটি ডিডিওএস আক্রমণ চালাতে ব্যবহার করে। এছাড়া উইকিপিডিয়া আরও বলেছে- এমন প্রমাণও মিলেছে, আর্কাইভ ডটটুডের অপারেটররা আমাদের সংরক্ষিত পেইজের মূল তথ্য পরিবর্তন করেছে। ফলে এখন সাইটটি আর নির্ভরযোগ্য কোনো উৎস নয়। অভিযোগ উঠেছে, এ ডিডিওএস সাইবার আক্রমণে ব্লগার জানি পাতোকালিও’কেও লক্ষ্য করা হয়েছিল। পাতোকালিও লিখেছেন, ১১ জানুয়ারি থেকে যারা এ আর্কাইভের ‘ক্যাপচা’ পেইজটি লোড করেছেন অজান্তেই এক জাভাস্ক্রিপ্ট কোড চালিয়েছেন তারা। এ কোডটি স্বয়ংক্রিয়ভাবে পাতোকালিওর ‘জাইরোভ্যাগ’ ব্লগে সার্চ রিকোয়েস্ট পাঠাচ্ছিল। ধারণা করা হচ্ছে, পাতোকালিওর মনোযোগ আকর্ষণ করতে ও তার হোস্টিং বিল বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। আর্কাইভ ডটটুডে-তে সংরক্ষিত কিছু পেইজের স্ক্রিনশট বা স্ন্যাপশটও খুঁজে পেয়েছেন উইকিপিডিয়ার সম্পাদকরা, যেখানে দেখা গেছে, মূল তথ্য বদলে সেখানে পাতোকালিও’র নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ কারণেই আর্কাইভ হিসেবে এখন সাইটটি ‘অনির্ভরযোগ্য’ হয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। উইকিপিডিয়ার নতুন নির্দেশনায় এখন সম্পাদকদের বলা হয়েছে, আর্কাইভ ডটটুডে ও এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সাইটের লিংক সরিয়ে ফেলতে এবং এর বদলে মূল তথ্যের লিংক বা ‘ওয়েব্যাক মেশিন’-এর মতো অন্যান্য নির্ভরযোগ্য আর্কাইভের লিংক ব্যবহার করতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম