ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

হোয়াটসঅ্যাপে নতুন বিপ্লব: অন্য অ্যাপে অডিও-ভিডিও কলের সুযোগ

#

১০ সেপ্টেম্বর, ২০২৪,  10:57 AM

news image

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সুখবর আসছে। শিগগিরই হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি অডিও-ভিডিও কল করা ও বার্তা পাঠানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ, কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারকারীকে বার্তা পাঠাতে বা কল করতে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে না।খবর অনুসারে, বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ইন্টার-অপারেবল  সুবিধা চালু করতে যাচ্ছে। এটা হোয়াটসঅ্যাপকে অন্য প্ল্যাটফর্মের সঙ্গে আরও যুক্ত করবে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ডিএমএ অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে প্রতিযোগিতার জন্য সমান ক্ষেত্র তৈরি করা জরুরি। এই আইন মেনে, প্রতি মাসে ৪৫ মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্মগুলোকে অন্যান্য অ্যাপের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে হবে। হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধাটি প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চালু করা হবে। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি বন্ধ না করেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যা যোগাযোগের দুনিয়ায় একটি বড় পরিবর্তন নিয়ে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম