ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের উত্তর সমুদ্রপথে ভারত-চীনকে নিয়ে নতুন বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের

হোয়াটসঅ্যাপে কার সাথে বেশি কথা হয় জানবেন যেভাবে

#

আইটি ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:47 AM

news image

হোয়াটসঅ্যাপে সারাক্ষণ নানান জনের সঙ্গে কথা বলছেন। কিন্তু কার সঙ্গে সবচেয়ে বেশি কথা হচ্ছে জানেন কি? এটা কিন্তু হোয়াটসঅ্যাপই আপনাকে জানিয়ে দিতে পারবে কয়েকটা ক্লিকেই।

চলুন জেনে নেওয়া যাক উপায়-

এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। উপরের দিকে থাকা তিনটি ডটের উপর ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে।  সেখানে অনেকগুলো অপশনের মধ্যে পাবেন স্টোরেজ এবং ডেটা নামে একটি বিকল্প। এবার সেটার উপর ক্লিক করতে হবে। এরপর সেখানে ম্যানেজ স্টোরেজ বিকল্প পাবেন, সেটিতে ক্লিক করুন।

ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন। এরপর যার সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়, তার নামটি তালিকার একেবারে প্রথমেই পাবেন। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের স্টোরেজও খালি করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম