ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

হোয়াটসঅ্যাপে এলো ইন্সটাগ্রাম

#

২৫ মার্চ, ২০২৫,  4:45 PM

news image

হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম দুই প্ল্যাটফর্মই মেটার মালিকানাধীন। ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক সংযোগ তৈরির লক্ষ্যে হোয়াটসঅ্যাপে ইন্সটাগ্রাম প্রোফাইল লিঙ্ক করার অপশন যোগ করা হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজের প্রোফাইলে ইন্সটাগ্রাম লিঙ্ক অ্যাড করতে পারবেন। অন্যরা হোয়াটসঅ্যাপ নম্বর জানলেই আপনার ইন্সটাগ্রাম প্রোফাইলও খুঁজে পাবে। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য এটি হবে একটি কার্যকরী মার্কেটিং টুল।

আগে যেমন ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সংযুক্ত করা যেত, ঠিক তেমনভাবেই হোয়াটসঅ্যাপে এই সুবিধা পাওয়া যাবে। ফলে এক প্ল্যাটফর্ম থেকে আরেকটিতে যাওয়া আরও সহজ হবে।

কীভাবে হোয়াটসঅ্যাপে ইন্সটাগ্রাম লিঙ্ক করবেন?

নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে সহজেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।

ইন্সটাগ্রাম লিঙ্ক করার ধাপ-

> হোয়াটসঅ্যাপে প্রোফাইল সেটিংস-এ যান

> প্রোফাইল ছবির পাশে ইন্সটাগ্রাম লিঙ্ক অপশন দেখুন

> সেখানে নিজের ইন্সটাগ্রাম ইউজারনেম যোগ করুন

> গোপনীয়তা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করুন কে আপনার লিঙ্ক দেখতে পারবে

নিরাপত্তা ও গোপনীয়তা : আপনার তথ্য সুরক্ষিত থাকবে?

সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করলেও আপনার নিরাপত্তা বজায় থাকবে।

নিরাপত্তা সেটিংস

* Everyone: সবাই ইন্সটাগ্রাম লিঙ্ক দেখতে পাবে

* My Contacts: কেবল আপনার পরিচিতরা দেখতে পাবেন

* My Contacts Except: নির্দিষ্ট কিছু লোককে বাদ দেওয়া যাবে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম