ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

হোয়াটসঅ্যাপের সব চ্যাট নিতে পারবেন টেলিগ্রামে

#

আইটি ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩,  4:42 PM

news image

টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলোর ব্যবহারকারী বাড়ছে। এদিকে হোয়াটসঅ্যাপকে বিদায় জানানোর ফলে সেখানকার সব চ্যাটও হারিয়ে যাওয়ার কথা। এ নিয়ে অনেকের চিন্তারও শেষ নেই। তবে এই প্ল্যাটফরমের সব চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে।

ফলে হোয়াটসঅ্যাপ আন-ইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে সব চ্যাট টেলিগ্রামে পাঠাবেন। তবে হোয়াটসঅ্যাপ থেকে শুধু টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সনেই চ্যাট ট্রান্সফার করা যাবে-

১. প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেটি ওপেন করুন।

২. এবার ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করলে খুঁজে পাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি।

৩. সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে।

৪. সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। এরপর যেসব চ্যাট টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেখানে পৌঁছে যাবে

আইওএস ক্ষেত্রে-

১. একইভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন।

২. এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন।

৩. সেখানেই পেয়ে যাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। টেলিগ্রাম অপশন বেছে নিলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পৌঁছে যাবে সেখানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম