ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

হোসেনপুরে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৩,  2:38 PM

news image

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) উত্তর কুড়িমারা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে কাদিরের লোকজন। এ সময় ঘটনাস্থলেই আলমগীর নিহত হন। এদিকে স্থানীয়রা গুরুতর আহত নাদিরা, সালমান (২২), খাদিজা আক্তার (৫৮) ও শামসুদ্দিনকে (৬২) উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম