ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের উত্তর সমুদ্রপথে ভারত-চীনকে নিয়ে নতুন বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের

হোয়াটসঅ্যাপ অডিও স্ট্যাটাসে নতুন চমক

#

আইটি ডেস্ক

২৯ মে, ২০২৪,  10:40 AM

news image

ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নতুন নতুন সব চমক নিয়ে আসছে ফেসবুকের মালিকানাধীন ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার স্ট্যাটাসে অডিও পোস্টের ক্ষেত্রে বড় ধরনের আপডেট নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যা ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। জানা গেছে, এবার  স্ট্যাটাসে অডিও বার্তা দেওয়ার ক্ষেত্রে আসছে বড় ধরনের পরিবর্তন। এর আগেও স্ট্যাটাসে অডিও বার্তা দেওয়া যেত। কিন্তু সেক্ষেত্রে সময়সীমা ছিল ৩০ সেকেন্ড। এবার থেকে স্ট্যাটাসে ১ মিনিটের অডিও ক্লিপ দিতে পারবেন ব্যবহারকারীরা।  ডব্লিউএ বেটা ইনফো-র এক প্রতিবেদনে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেটা অনুযায়ী স্ট্যাটাসে গিয়ে মাইক্রোফোন বাটনে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারবেন। সেখানেই অপশন মিলবে অডিওটি স্ট্যাটাসে দেওয়ার। প্রসঙ্গত, শুধু অডিও ক্লিপই নয়। ভিডিওর ক্ষেত্রেও বড় আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতদিন শুধুমাত্র ৩০ সেকেন্ডের ভিডিও দেওয়া যেত স্ট্যাটাসে। সেক্ষেত্রেও বাড়তে চলছে সময়সীমা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম