ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

#

আইটি ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  10:44 AM

news image

ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। তাইতো ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।  কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ উন্মুক্ত করেছে চ্যানেল ফিচার। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ভার্সন এনেছে। যেখানে অ্যাপটি আরও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। আইফোন ব্যবহারকারীরা অনেকদিন থেকেই চ্যাট ডিজাইন পরিবর্তন করার প্রত্যাশার কথা জানাচ্ছিল। তাই হোয়াটসঅ্যাপ নতুন রূপে নিয়ে এসেছে চ্যাটের সেটআপ। যেখানে আগের নীল রঙের বদলে এখন চ্যাট হবে সবুজ রঙের। তাছাড়া এডিট অপশনের বদলে থাকছে তিনটে ড্যাশ আইকন। এছাড়া অফিস, পরিবার ইত্যাদিকে আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ফিল্টার অপশন।  হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইন্টারফেসে এখনও কিছু পরিবর্তন করা হয়নি। শুধু বাটনের ধরণ পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপের এই আপডেট এখনই সবাই উপভোগ করতে পারবেন না। প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহের মধ্যেই সকল আইফোন ব্যবহারকারী এবং বিটা ভার্সন ব্যবহারকরীরা এই নতুন বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সকল ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম