ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  11:00 AM

news image

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের নব–নির্বাচিত ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ২৭ বছর বয়সী  ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন। ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানের যোগ দেন। তিনি মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।  ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তার অধীন কারিন কাজ করেন। সূত্র: বিবিসি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম