ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

হৃতিককে বিয়ে করতে চান এই সুন্দরী

#

বিনোদন ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  2:19 PM

news image

সেই প্রি-নার্সারি থেকে গায়ত্রী ভরদ্বাজের স্বপ্ন মিস ইন্ডিয়া হবেন। দৃঢ়চেতা মনোভাব আর কঠিন পরিশ্রম তাঁকে ২০১৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টসের মুকুট জেতায়। তবে গায়ত্রীর প্রকৃত সংগ্রাম শুরু হয় সুন্দরী প্রতিযোগিতার মুকুট জেতার পর। কিন্তু দমে যাননি। কয়েক মাস পরেই গায়ত্রীর সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এবার চিত্রনায়িকা হিসেবে আবির্ভূত হবেন এ সুন্দরী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এই সুন্দরী জানিয়েছেন নিজের শৈশব থেকে বলিউডের নায়িকা হওয়ার গল্প। সেখানে এক প্রশ্নের জবাবে জানান, সুপারস্টার হৃতিক রোশনকে বিয়ে করতে চান। প্রিয় খাবার কী, সেই প্রশ্নে গায়ত্রী জানান, পিৎজা। কোন খাবার ভালো রান্না করতে পারেন? গায়ত্রীর উত্তর, ‘আমি রান্না করতে ভালোবাসি। খুব ভালো ডিমের খাবার তৈরি করি এবং ডিমের ওমলেট, ভাজা ডিম এবং ডিমের বিভিন্ন রেসিপি তৈরি করতে ভালোবাসি।’ কার সঙ্গে ডেট আর কাকে বিয়ে করতে চান? উত্তরে গায়ত্রী ভরদ্বাজ বলেন, ‘সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে ডেট করতে চাই, যদিও জানি না তিনি সিঙ্গেল কি না। আর বিয়ে করতে চাই হৃতিক রোশনকে, আমার মনে হয় ফের সেটল হওয়ার জন্য তিনি প্রস্তুত। তিনি আমার ছোটবেলার ক্রাশ, তাই আমি তাঁকে মনের আড়াল করতে চাই না।’ গায়ত্রী মনে করেন, প্রিয়াঙ্কা চোপড়ার বায়োপিক হওয়া জরুরি। অনেকের প্রেরণা তিনি। আর সেই বায়োপিকে নিজের অভিনয় করার ইচ্ছেও পোষণ করেন এ ডিভা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম