ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি স্থলবন্দর দিয়ে পুরোনো টেন্ডারের পেঁয়াজ আমদানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২৩,  4:20 PM

news image

রপ্তানি নিষেধাজ্ঞার ১২ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত সরকারের পুরনো টেন্ডারের পিয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে পিয়াজের দাম কমে যাবে ধারণা করছেন খুচরা ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পিয়াজবোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। দুটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। এর আগে ৮ ডিসেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে। এতে রাতারাতি বেড়ে যায় পিয়াজের দাম। বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পিয়াজ রপ্তানিতে গত ৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয়। ফলে পিয়াজ আমদানি বন্ধ ছিল। তবে ৭ তারিখের আগে খোলা এলসির পিয়াজ রপ্তানিতে সম্মতি প্রকাশ করায় আবারও ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) আরও পিয়াজ আমদানি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম