ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:18 PM

news image

হিলি সীমান্তে নানা বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ হিলি সীমান্তের চেকপোস্টে শূন্য রেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশ অভ্যন্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে। এ সময় ভারতের বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত সিং হিলি জিরো পয়েন্ট এলাকায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান সাংবাদিকদের বলেন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের যোগদানের পর বিএসএফের সঙ্গে এটাই প্রথম সৌজন্য সাক্ষাৎ। মূলত সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে প্রায়ই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম