ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৪,  6:48 PM

news image

একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা শুক্রবার বিক্রি হয়েছিল ৭০ টাকায়। অন্যদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু ৬০ টাকায় এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এদিকে সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমসের তথ্যমতে, গত বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম