ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিজাব পরার সময় পিন গিলে ফেলল ছাত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  5:40 PM

news image

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হিজাব পিন গিলে ফেলেন এক মাদরাসাছাত্রী। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে পেট থেকে অপারেশন ছাড়াই ওই পিন বের করে আনেন ডা. মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা। এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুমাইয়া আক্তার (১৮) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) ফেসবুক পোস্টে লেখেন, ‘মাদরাসাছাত্রী সুমাইয়া, বয়স ১৮ বছর। মেয়েটি রোববার সকালে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলে। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আমি সেই পিনটি অ্যান্ডোসকপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনও হিজাব পিন মুখে নেবেন না।’ ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) সংবাদমাধ্যমকে জানান, শিক্ষার্থী সুমাইয়া মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। পেটে হালকা ব্যথা হয়েছিল। পরে একই দিন সন্ধ্যায় বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে এক্সরে করে পজিশন দেখি। এ সময় জ্ঞান রাখা অবস্থায় অপারেশন ছাড়াই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে অ্যান্ডোসকপি করে, ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনা হয়েছে। তবে ওই পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম