ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার বেশি: কংগ্রেস নেতা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  6:42 PM

news image

হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় দল কংগ্রেসের এক নেতা। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ককে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ জমির আহমেদ বলছেন, ‘ইসলামে হিজাবের প্রকৃত অর্থ হচ্ছে পর্দা। মেয়েরা বড় হলে তাদের সৌন্দর্য লুকানোর জন্য পর্দা করতে হয়। আজ আপনারা দেখবেন যে, আমাদের দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর পেছনে কী কারণ বলে মনে করেন? এর কারণ হচ্ছে, অনেক নারী হিজাব পরেন না।

’ এ সময় তিনি আরও বলেন, ‘অবশ্য হিজাব পরা বাধ্যতামূলক না। যারা নিজেদের রক্ষা করতে চায় এবং শারীরিক সৌন্দর্য সবার কাছে প্রকাশ করতে চান না তারাই কেবল হিজাব পরেন। হিজাব পরার রীতি ভারতে বহু বছর ধরে প্রচলিত। ভারতে হিজাব ইস্যুতে বিতর্ক থামছেই না। এর মধ্যে হিজাব ইস্যুতে নতুন মাত্রা যোগ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সাংসদ আসাদউদ্দিন নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘হিজাব পরা নারীরা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলাশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম