ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪,  7:58 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বেসরকারি খাতে যেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও বাড়েনি। রোববার (১৫ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবির) বার্ষিক সম্মেলনে এ কথা বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। এসময় ড. দেবপ্রিয় বলেন, সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায়, তা ভাবা বেশি জরুরি। রাজনীতির পথরেখাকে কতটা সুগম করতে পারব, তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেয়া হচ্ছে, তার ওপর। এজন্য মধ্যমেয়াদি পরিকল্পনা জরুরি জানিয়ে তিনি বলেন, সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের ওপর। এলডিসি থেকে বের হওয়ার পর বিনিয়োগগুলো পরিবর্তিত পরিস্থিতিতে আনতে পারবো কি না, তা নিশ্চিত করা দরকার। ইতিহাস থেকে শিখে আমাদের সামনে এগোনোর পথ সুগম করতে হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান আরও জানান, তেল আহরণে আগ্রহ দেখালেও চুক্তি করতে চাচ্ছে না বিদেশি কোম্পানিগুলো।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম