ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৫৪

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৫,  12:12 PM

news image

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অন্তত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করে। সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। জানা যায়, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার পর রোববার রাত থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দিপু। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ির চালকের ভাষ্য মতে, পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম