ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

হারুন-বিপ্লব কোথায়, জানে না ডিবি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  9:56 PM

news image

যেসব পুলিশ কর্মকর্তারা অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে সাবেক ডিবি প্রধান হারুন ও যুগ্ম কমিশনার বিপ্লব কোথায়, তা জানেন না তিনি। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ অনেক পুলিশ কর্মকর্তারা আসামি হয়েছেন। তারা এখনো পলাতক, এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কি-না এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনব। যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে। মিডিয়া সেন্টারে ব্রিফিং না করে কিছু মিডিয়া নিয়ে ডিবির ভেতরে ব্রিফিং করতেন সাবেক ডিবিপ্রধান হারুন। আপনার সময়ে এমন কর্মকাণ্ড হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ডিবির আগের কর্মকাণ্ড পরিত্যাগ করে পেশাদার কার্যক্রম পরিচালিত হবে। এমপি আনার হত্যা মামলাসহ আলোচিত হত্যা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত সব মামলা তদন্ত শেষ করা হবে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম