ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ সাভারে এসআইকে পিটিয়ে হত্যা রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে দ্রুততম ৩০০ হলান্ডের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল সোনার দাম বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিত্যক্ত লোহায় হচ্ছে মারণাস্ত্র ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড ডার্ক ওয়েবে ১৫ কোটির বেশি ড্রাইভিং লাইসেন্স, তদন্তে এফবিআই বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৬,  4:14 PM

news image

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৭২ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম