ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৬,  10:08 PM

news image

টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হামকে। ক্রমেই মহামারি আকার ধারণ করছে রোগটি। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে কোমলমতি শিশুদের লাশের মিছিল। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে সারাদেশে।  পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪৮ জনের মধ্যে পাওয়া গেছে প্রাণঘাতী এ রোগের উপসর্গ।  সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ১ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে আবার ৯০ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে রোগটি। আগের দিন রোববার (২৬ এপ্রিল) পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। এদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হয়েছে রেকর্ড ১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গেছে ১৪৩ জনের শরীরে। এছাড়া, এদিন রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর।  স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত নিয়ে মোট ৩৮ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ জনকে। এর মধ্যে আবার নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জন। এই সময়ে প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২৬৪ শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম