ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

হামলার ভয়ে আকাশ বন্ধ করল নাইজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট, ২০২৩,  4:35 PM

news image

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস। জোটটি গত সপ্তাহে হুমকি দেয় রবিবারের (৬ আগস্ট) মধ্যে বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে হবে- তা নাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।  ইকোয়াসের বেঁধে দেওয়া সময় রবিবার শেষ হয়েছে। যেকোনো ধরনের সামরিক অভিযান ঠেকাতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ দেখাচ্ছে, বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই। খবর বিবিসি। এর আগে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস সতর্ক করেছিল যে, রবিবার রাত ১১টার মধ্যে প্রেসিডেন্ট পদে বাজুমকে পুনর্বহাল না করা হলে তারা শক্তি প্রয়োগ করতে পারে। এদিকে জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী তাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত। এদিকে ইকোয়াসের সামরিক অভিযানে মোয়াকাবিলায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের কাছে সহায়তা চেয়েছে নাইজারের জান্তা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান। সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম